নজরুল হতে চেয়েছিলাম
মনে আছে জানালা দিয়ে পালিয়েছিল কবি
আমিতো বিদ্রোহী না, আমি অনুগত
তাই পারিনি।
আজীবন আমরণ অনুগত থাকার শপথই আমরা দীক্ষা নিয়েছি।
লৌহ কপাট ভাঙতে না পেরে
অবশেষে পল্লী কবি হওয়ার চেষ্টা করেছি
কিন্তু না
ফররুখের মত এত প্রেম আমার কখনো ছিলনা
অতিপ্রেম আবার প্রেমিকের অবমূল্যায়নের কারণ হয়ে উঠে।
ভয় ও আশার মাঝামাঝিই তো জীবন
এভাবেইতো নিজেকে তীলে তীলে গড়ে তুলেছি
আজ আটাশ বছর ধরে,
যদিও অনেকে বলে উঠে
আটাশ বছর কেটে গেল কেউ কথা রাখেনি
কিন্তু না,
আমি কথা রেখেছি, আমি কথা রাখছি
আর আমি কথা রাখব, যদি তিনি তাওফিক দেন।
আমরাতো নিমক খেয়ে অকৃতজ্ঞ হতে পারিনা
কৃতজ্ঞতার গন্ডি পরা আমরা শিখেছি
মায়ের উদর থেকে।
আমাদের এই মূল্যহীন জীবন অতি মূল্যবান হয়ে উঠে
”ওয়ামা হালাকতুল জিন্নাহ্ ওয়াল ইনসা ইল্লা লি-আবুদুন” বাণীর ধারণ করে।
আমাদের জন্য আপনার সিদ্ধান্তে
আমরা শর্তহীনভাবে সর্বাবস্থায় সন্তুষ্ট
কেননা আপনার সন্তুষ্টিই আমাদের চুড়ান্ত সফলতা
তাই
আপনার ঘরের অনুগত কুকুর হতে পারাটা আমাদের সার্থকতা।
#সন্তুষ্টির_আত্মতৃপ্তি
21082017
Gothenburg, Sweden.