একটি সুন্নাহকে ধারণ করব বলে

একটা হাদিসের কথা স্মরণ হলো।
কয়েকটা কোরাআনের আয়াত,
হৃদয়ের দৃশ্যপটে ভেসে উঠল।
আমার আনমনে ডুবে থাকা মনে,
আমি সম্বিত ফিরে পেলাম।
আমার ভুল বুঝতে পারলাম
সবচেয়ে সঠিক সিদ্ধান্তটি আমি নিতে পারলাম
জান সে সিদ্ধান্তটি কি!
জানতে কি মন চায়!
জীবনে একটা সুন্নাতকে পালন করার সুযোগ পেলাম
কেন আমি সে সুযোগ হাতে পেয়েও হারাব, বল?
একটা সুন্নাতকে যিন্দা করার এই যে সুযোগ
বার বার তা আমার জীবনে নাও আসতে পারে।
আল্লাহ যদি জিজ্ঞেস করে
জালাল, তোমাকে কি অন্তত সেই সামর্থ দেওয়া হয় নি
যা দিয়ে নিজেই কাজটি করার?
উত্তরতো অবশ্যই, হ্যাঁ।
তাহলে কিসে তোমাকে যাওয়া থেকে বিরত রাখছিল।


একটা সুন্নাত জীবনে অনুসরণ করতে পারার তৃপ্তি
পাঠক, প্রিয়তমা, তোমরা, তুমি যদি বুঝতে!

সুন্নাতই জীবন, জীবনের সার্থকতা।
হাজারো শুকর ও প্রশংসা
মহান রবের এবং সেই বান্দার যে স্মরণ করিয়ে দিয়েছিল
আল্লাহ তাকে, আমাকে, সবাইকে উত্তম প্রতিদানে ধন্য করুন।

#আত্মযুদ্ধ
সংক্ষেপিত
গতেনবার্গ, ২০১৭০৯০৯.